
শিল্পের গল্প, শিল্পীদের জন্য—একসঙ্গে দেখা, একসঙ্গে উদযাপন।
ফটোগ্রাফারদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তাঁদের সৃজনশীলতাকে সম্মান জানাতে ‘ছবিওয়ালা’ ছবির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক বিশেষ Photographer Special Screening।

২২শে আগস্ট, শনিবার সন্ধ্যা ৭:৪৫ মিনিটে রাধা স্টুডিওতে অনুষ্ঠিত এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ফটোগ্রাফি জগতের শিল্পী ও কলাকুশলীরা। ছবির প্রদর্শনীর পর আয়োজিত হয় ফটোগ্রাফারদের বিশেষ সংবর্ধনা। পাশাপাশি ‘ছবিওয়ালা’ ছবিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় পর্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবলীনা দত্ত, ছবির পরিচালক বাপ্পা, ছবির কলাকুশলীরা এবং টলিউডের বিশিষ্ট শিল্পী শ্রীমতী ইন্দ্রাণী দত্ত, দেবীকা মুখার্জী-সহ আরও বহু গুণী শিল্পী।
একজন শিল্পীর চোখে ধরা পড়া একটি মুহূর্ত যেমন গল্প হয়ে ওঠে, তেমনই একজন ফটোগ্রাফারের ক্যামেরায় বন্দি মুহূর্ত হয়ে থাকে সময়ের এক অমূল্য দলিল। সেই সৃজনশীলতা ও শিল্পকেই সম্মান জানাতেই ‘ছবিওয়ালা’র এই বিশেষ উদ্যোগ।
‘ছবিওয়ালা’
পরিচালনায় — বাপ্পা ও দলবল
এই বিশেষ অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন শমু মিত্র।
Supported by: Shomu Mitra 🎬
এই আয়োজন শুধু একটি ছবির প্রদর্শনী নয়, বরং ক্যামেরার পেছনে থাকা সেই মানুষগুলোর প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য—যাঁরা তাঁদের লেন্সের মাধ্যমে মুহূর্তকে স্মৃতি এবং স্মৃতিকে ইতিহাসে পরিণত করেন।
