
ভারতীয় সঙ্গীতজগতের কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মজয়ন্তী উপলক্ষে টালিগঞ্জে তাঁর মূর্তিতে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় কিশোর কুমারের মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত বিশিষ্ট অতিথিরা। এরপর বিভিন্ন শিল্পী কিশোর কুমারের অমর গান পরিবেশন করে তাঁকে স্মরণ করেন এবং তাঁর অসামান্য সঙ্গীতসৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পাপিয়া অধিকারী, বেহালার বিধায়ক, বিশিষ্ট অভিনেতা কৌশিক ব্যানার্জী এবং প্রবীণ কিশোর কণ্ঠী শিল্পী গৌতম ঘোষ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও গৌরবময় হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তারা কিশোর কুমারের সঙ্গীতজীবন, অভিনয় এবং ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতে তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করেন। তাঁর গান আজও প্রজন্মের পর প্রজন্মের মানুষের হৃদয়ে সমানভাবে জনপ্রিয়, এবং ভবিষ্যতেও তাঁর সৃষ্টি সকলের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
