
আধ্যাত্মিকতা, মানবিক মূল্যবোধ এবং সমাজকল্যাণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো নতুন আধ্যাত্মিক চ্যানেল ‘দিব্যবার্তা’-র।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য অভিনেত্রী ও টালিগঞ্জের বিধায়ক শ্রীমতী পাপিয়া অধিকারী, চ্যানেলের অধিকর্তা তপন ধর, অনুষ্ঠানের আয়োজক ঝুমা রক্ষিত এবং বিশিষ্ট সমাজসেবী মৌসুমী নায়েক। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানের মর্যাদা ও গুরুত্ব আরও বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে বক্তারা আধ্যাত্মিক চর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক জীবনদর্শনের প্রসারে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, ‘দিব্যবার্তা’ চ্যানেল ভবিষ্যতে আধ্যাত্মিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।
চ্যানেলের অধিকর্তা তপন ধর জানান, ‘দিব্যবার্তা’ শুধুমাত্র একটি সম্প্রচারমাধ্যম নয়, এটি সত্য, মানবতা ও আধ্যাত্মিক চেতনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা নতুন এই উদ্যোগের সাফল্য কামনা করেন এবং চ্যানেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান।
