
কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এক আন্তরিক ও গম্ভীর পরিবেশে শুভ সূচনা হলো নতুন আধ্যাত্মিক চ্যানেল ‘দিব্যবার্তা’-র। আধ্যাত্মিক চিন্তাধারা, মানবকল্যাণ এবং ইতিবাচক জীবনবোধের বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই নতুন উদ্যোগের সূচনা করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য অভিনেত্রী ও টালিগঞ্জের বিধায়ক শ্রীমতি পাপিয়া অধিকারী, বিশিষ্ট আধ্যাত্মিক গুরু তন্ত্র দেবনন্দ মহারাজ, চ্যানেলের অধিকর্তা তপন ধর, অনুষ্ঠানের আয়োজক ঝুমা রক্ষিত এবং সমাজসেবী মৌসুমী নায়েক।

উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আধ্যাত্মিক চর্চার গুরুত্ব, সামাজিক মূল্যবোধের বিকাশ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার উপর আলোকপাত করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, ‘দিব্যবার্তা’ চ্যানেল মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা এবং আধ্যাত্মিক চেতনার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত। অতিথিদের উপস্থিতি এবং শুভেচ্ছা বার্তায় নতুন এই উদ্যোগ আরও সমৃদ্ধ হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে ‘দিব্যবার্তা’ বিভিন্ন আধ্যাত্মিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দর্শকদের কাছে এক নতুন দিশা তুলে ধরবে।
