
গতকাল টালিগঞ্জ ট্রাম ডিপো প্রাঙ্গণে অবস্থিত কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের মূর্তির পাদদেশে তাঁর ৯৭তম জন্মজয়ন্তী শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পাপিয়া অধিকারী, বেহালার বিধায়ক, বিশিষ্ট অভিনেতা কৌশিক ব্যানার্জী এবং প্রবীণ কিশোর-কণ্ঠী শিল্পী গৌতম ঘোষ। তাঁরা কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে কিশোর কুমারের অমর গান পরিবেশনের মাধ্যমে তাঁর সংগীতজীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত অতিথিরা তাঁর অসামান্য অবদান স্মরণ করে বলেন, বাংলা ও ভারতীয় চলচ্চিত্র জগতে কিশোর কুমারের সৃষ্টিশীলতা ও কণ্ঠস্বর আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শ্রদ্ধা, স্মৃতিচারণা এবং সঙ্গীতের আবহে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক আন্তরিক ও আবেগঘন আয়োজন, যেখানে অসংখ্য অনুরাগী উপস্থিত থেকে তাঁদের প্রিয় শিল্পীকে জন্মজয়ন্তীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
